আপনার নমনীয় সিগ্ময়ডোস্কপি সম্পর্কিত।

পড়ার সময়: নিজের সম্পর্কে 7 মিনিট

এই তথ্যগুলো আপনাকে নমনীয় সিগ্ময়ডোস্কপির প্রস্তুতি নিতে সাহায্য করবে। আপনার মলদ্বার ও নিম্ন কোলোনের পরীক্ষাকে নমনীয় সিগ্ময়ডোস্কপি বলা হয়।

নমনীয় সিগ্ময়ডোস্কপি চলাকালীন, আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী এন্ডোস্কোপ নামের একটি নমনীয় টিউব ব্যবহার করবেন, তিনি আপনার মলদ্বার ও নিম্ন কোলোনের ভিতরের অংশ ভিডিও স্ক্রিনে দেখবেন। তারা আপনার বায়োপসিও (টিস্যুর নমুনা) করতে পারেন বা পরীক্ষা চলাকালীন পলিপ (বৃদ্ধিপ্রাপ্ত টিস্যু) অপসারণও করতে পারেন।

আপনার প্রক্রিয়াটি শুরুর 1 সপ্তাহ আগে

আপনার ওষুধগুলি সম্পর্কে জিজ্ঞাসা করুন

প্রক্রিয়াটির আগে আপনাকে আপনার কিছু ওষুধ খাওয়া বন্ধ করতে হতে পারে। কোন ওষুধগুলো বন্ধ করলে আপনার কোনো অসুবিধা হবে না সে সম্পর্কে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলুন। নিচে আমরা কিছু সাধারণ উদাহরণ তালিকাভুক্ত করেছি।

অ্যান্টিকোয়াগুল্যান্টস (রক্ত পাতলা করে)

আপনি যদি রক্ত ​​পাতলা করার ওষুধ (যেসব ঔষধ আপনার রক্ত জমাট বাধতে বাধা দেয়) ব্যবহার করে থাকেন, তবে করণীয় কাজ সম্পর্কে আপনার পরীক্ষাকারী স্বাস্থ্যসেবীকে জিজ্ঞাসা করুন। তারা আপনাকে ঔষধ সেবনে নিষেধ করবেন কিনা সেটা আপনার পরীক্ষার ধরন এবং আপনি রক্ত ​​পাতলা করার কারণের উপর।

আমরা নিচে কিছু সাধারণ রক্ত ​​পাতলা করার উদাহরণ তালিকাভুক্ত করেছি। আরও কিছু আছে, তাই নিশ্চিত করুন যে আপনার সেবাদানকারী দল আপনার গ্রহণ করা সমস্ত ওষুধ সম্পর্কে জানে। আপনার কেয়ার টিমের কোনো সদস্যের সাথে কথা না বলে রক্ত পাতল করা গ্রহণ বন্ধ করবেন না।

  • এপিক্সাবান (Eliquis®)
  • অ্যাসপিরিন
  • সেলেকক্সিব (Celebrex®)
  • সিলোস্টাজল (Pletal®)
  • ক্লপিডগরেল (Plavix®)
  • দবিগাত্রান (Pradaxa®)
  • ডাল্টেপারিন (Fragmin®)
  • ডিপাইরিডামোল (Persantine®)
  • এডোক্সাবান (Savaysa®)
  • এনোক্সাপারিন (Lovenox®)
  • ফন্ডাপারিনাক্স (Arixtra®)
  • হেপারিন ইনজেকশন (শট)
  • মেলোক্সিকাম (Mobic®)
  • ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (NSAID), যেমন আইবুপ্রোফেন (Advil®, Motrin®) এবং ন্যাপ্রোক্সেন (Aleve®)
  • পেন্টক্সিফাইলাইন (Trental®)
  • প্রসুগ্রেল (Effient®)
  • রিভারোক্সাবান (Xarelto®)
  • সালফাসালাজিন (Azulfidine®, Sulfazine®)
  • টিকাগ্রেলর (Brilinta®)
  • টিঞ্জাপারিন (Innohep®)
  • ওয়ারফারিন (Jantoven®, Coumadin®)

ডায়াবেটিসের জন্য ওষুধ

ডায়াবেটিস এর জন্য আপনি ইনসুলিন বা অন্য কোনো ঔষধ সেবন করে থাকলে, যিনি আপনাকে ঔষধ দিয়েছেন সেই স্বাস্থ্যসেবা প্রদানকারীকে পরীক্ষার দিন সকালে কী করতে হবে সেটা জিজ্ঞাসা করুন। আপনার প্রক্রিয়াটির আগে আপনাকে ডোজ পরিবর্তন করতে হতে পারে।

আপনি মেটফর্মিন (যেমন Glucophage® বা Glumetza®) বা মেটফর্মিন থাকা কোনো ওষুধ নিলে (যেমন Janumet®), আপনার প্রক্রিয়াটির আগের দিন বা প্রক্রিয়াটির দিন সেটি নেবেন না।

ডায়াবেটিসের জন্য আপনি অন্য কোনো মৌখিক ঔষধ (যেগুলো আপনি গিলে খান) সেবন করে থাকলে, সেই ঔষধ আগের দিন বা সেইদিন গ্রহন করবেন না।

ওজন হ্রাস করার ওষুধ

যদি আপনি ওজন কমানোর জন্য ওষুধ খান (যেমন GLP-1 ওষুধ), তাহলে আপনার পদ্ধতি নির্ধারণকারী স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলুন। আপনার পদ্ধতির আগে তাদের কী করতে হবে তা জিজ্ঞাসা করুন। আপনার পদ্ধতির আগে এটি গ্রহণ বন্ধ করতে হতে পারে, বিভিন্ন খাওয়া-দাওয়ার নির্দেশাবলী অনুসরণ করতে হতে পারে, অথবা উভয়ই। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশাবলি মেনে চলুন।

ওজন কমানোর কিছু ওষুধের উদাহরণ আমরা নিচে তালিকাভুক্ত করেছি। আরও কিছু আছে, তাই নিশ্চিত করুন যে আপনার সেবাদানকারী দল আপনার গ্রহণ করা সমস্ত ওষুধ সম্পর্কে জানে। এর মধ্যে কিছু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য ব্যবহার করা হয় কিন্তু কখনও কখনও শুধুমাত্র ওজন কমানোর জন্য নির্ধারিত হয়।

  • Semaglutide (Wegovy®, Ozempic®, Rybelsus®)
  • Dulaglutide (Trulicity®)
  • Tirzepatide (Zepbound®, Mounjaro®)
  • Liraglutide (Saxenda®, Victoza®)

আপনার AICD থাকলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীকে বলুন

আপনি স্বয়ংক্রিয় ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার-ডিফাইব্রিলেটর (AICD) ব্যবহার করলে, সেটা আপনার MSK স্বাস্থ্যসেবা প্রদানকারীকে অবহিত করুন।

প্রয়োজন হলে, আপনার ডাক্তারের থেকে একটি চিঠি করিয়ে নিন

  • আপনার একটি অটোমেটিক ইমপ্ল্যান্টেবেল কার্ডিওভার্টার-ডিফিব্রিলেটর (AICD) থাকলে, প্রক্রিয়াটির আগে আপনাকে আপনার কার্ডিওলজিস্টের (হার্টের ডাক্তার) থেকে একটি ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র হল একটি পত্র যাতে লেখা থাকে যে আপনি নিরাপদে প্রক্রিয়াটি করতে পারবেন।
  • আপনার কোনো বুকে ব্যাথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট হলে অথবা গত 6 সপ্তাহের মধ্যে আপনি অজ্ঞান হয়ে থাকলে, আপনাকে আপনার ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়ে নিতে হবে এবং আপনার প্রক্রিয়ার আগে আপনার ডাক্তারের কাছ থেকে একটি ছাড়পত্র সংগ্রহ করতে হবে।

আপনার MSK ডাক্তারের অফিসে আপনার প্রক্রিয়ার অন্তত 1 দিন আগে এই ছাড়পত্রটি পৌঁছে যেতে হবে।

আপনাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য কাউকে ঠিক করে রাখুন

আপনার প্রক্রিয়ার পরে আপনাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আপনার সঙ্গে অবশ্যই একজন দায়িত্ববান পরিচর্যা সহযোগীকে থাকতে হবে। দায়িত্ববান পরিচর্যা সহযোগী হলেন এমন ব্যক্তি যিনি আপনাকে নিরাপদে বাসায় নিয়ে যেতে সহায়তা করতে পারেন। তাদের কোনো উদ্বেগ থাকলে তারা যেন আপনার পরিচর্যাকারী দলের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার প্রক্রিয়ার আগের দিন নিশ্চিতভাবে বিষয়টির পরিকল্পনা করে রাখুন।

আপনাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আপনার যদি দায়িত্ববান পরিচর্যা সহযোগী না থাকে তবে নিচের একটি এজেন্সিকে কল করুন। আপনাকে সঙ্গে করে বাসায় নিয়ে যাওয়ার জন্য তারা কাউকে পাঠাবে। এই পরিষেবার জন্য চার্জ করা হয় এবং আপনাকে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। ট্যাক্সি বা গাড়ি পরিষেবা ব্যবহার করা যেতে পারে, কিন্তু তবুও আপনার সাথে কোনো দায়বদ্ধ পরিচর্যা সহযোগীকে থাকতে হবে।

নিউ ইয়র্কে এজেন্সিসমূহনিউ জার্সিতে এজেন্সিসমূহ
VNS হেলথ: 888-735-8913পরিচর্যাকারী ব্যক্তিবর্গ: 877-227-4649
পরিচর্যাকারী ব্যক্তিবর্গ: 877-227-4649 

 

সামগ্রীগুলি কিনুন

  • সাইট্রেট অব ম্যাগনেসিয়ার (ম্যাগনেসিয়াম সাইট্রেট) ১ (১০-আউন্স) বোতল
  • ১ স্যালাইন এনিমা (যেমন Fleet® এনিমা)
  • স্বচ্ছ তরলসমুহ
  • পেট্রোলিয়াম জেলি (Vaseline®) বা A &D® মলম

আপনার প্রক্রিয়াটি শুরুর 5 দিন আগে

আয়রন সাপ্লিমেন্ট নেওয়া বন্ধ করুন

আপনি কোনো আয়রন সাপ্লিমেন্ট নিলে, আপনার প্রক্রিয়ার 5 দিন আগে থেকে সেটি নেওয়া বন্ধ করুন। আয়রন সাপ্লিমেন্ট আপনার মলের রঙ পরিবর্তন করতে পারে। এর ফলে আপনার মলাশয় স্পষ্টভাবে দেখতে ডাক্তারদের অসুবিধা হতে পারে।

আপনার প্রক্রিয়াটি শুরুর 3 দিন আগে

একজন এন্ডোস্কোপি নার্স আপনার প্রক্রিয়ার 3 দিন আগে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনাকে কল করবেন। তারা এই গাইডের নির্দেশাবলী আপনার সাথে পর্যালোচনা করবেন এবং আপনার চিকিৎসার ইতিহাস নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। প্রক্রিয়ার দিন সকালে আপনি কোন ঔষধ সেবন করবেন, আপনার ঔষধ দেখে নার্সরা সেটা আপনাকে জানাবেন।

আপনার প্রক্রিয়াটি শুরুর আগের দিন


পরীক্ষা শুরুর আগের দিন থেকে কোনো কিছু খাবেন না। স্বচ্ছ তরল খাবারের নিয়ম মেনে চলুন।


পরে একটি স্বচ্ছ তরল খাবার খান

স্বচ্ছ একটি তরল খাবারের মধ্যে শুধুমাত্র এমন তরল থাকে যা আপনি দেখতে পারেন। উদাহরণগুলো “স্বচ্ছ তরল খাবার” টেবিলে তালিকাভুক্ত করা হয়েছে। এই খাবারের নিয়ম মেনে চলাকালীন:

  • কোনো শক্ত খাবার খাবেন না।
  • পানি, কফি এবং চা পান ছাড়াও অন্যান্য পানীয় প্রচুর পরিমাণে পান করা নিশ্চিত করুন। এর দ্বারা আপনি পরিমিত ক্যালরি পাচ্ছেন এটা নিশ্চিত হবেন এবং এটা আপনার পদ্ধতির প্রস্তুতি গ্রহণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘুম থেকে ওঠার পর প্রতি ঘন্টায় অন্ততপক্ষে ১ (৮-আউন্স) গ্লাস তরল পান করার চেষ্টা করুন।
  • লাল, বেগুনী, বা কমলা রঙের কিছু পান করবেন না।

আপনার ডায়াবেটিস থাকলে শুধুমাত্র চিনি মুক্ত স্বচ্ছ তরল পান করুন এবং মাঝে মাঝে ব্লাড-সুগার পরিমাপ করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে, আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলুন।

স্বচ্ছ তরল পানীয়
 পানীয়পান করবেন না
স্যুপ
  • স্বচ্ছ ব্রথ, বুলন বা কনসোমি
  • শুকনো খাবার বা মশলার ফোড়ন দেওয়া যেকোনো সামগ্রী
মিষ্টি
  • জিলেটিন, যেমন Jell-O®
  • সুস্বাদু বরফ
  • শক্ত ক্যান্ডি, যেমন Life Savers®
  • লাল, বেগুনী বা কমলা রঙের যে কোনো কিছু
পানীয়সমূহ
  • আপেল, সাদা ক্র্যানবেরি, লেমোনেড বা সাদা আঙুরের মতো স্বচ্ছ ফলের রস
  • 7-Up®, Sprite®, আদা মিশ্রিত পানীয় বা সেল্টজারে মতো সোডা
  • Gatorade®
  • ব্ল্যাক কফি
  • চা
  • জল
  • শাস থাকা জুস
  • নেক্টর
  • দুধ বা ক্রিম
  • অ্যালকোহল যুক্ত পানীয়
  • লাল, বেগুনী বা কমলা রঙের যে কোনো কিছু

আপনার প্রক্রিয়ার সময়টি নোট করুন

আপনার প্রক্রিয়ার আগের দিন দুপুর 12টার পরে একজন কর্মী সদস্য আপনাকে ফোন করবেন। আপনার প্রক্রিয়াটির জন্য আপনাকে কখন আসতে হবে তা সেই কর্মী সদস্য আপনাকে বলে দেবেন। কোনো সোমবার আপনার প্রক্রিয়াটির দিন স্থির হলে, তারা আপনাকে তার আগের শুক্রবার ফোন করবেন। আপনি কল না পেয়ে থাকলে, আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর অফিসে ফোন করুন।

পরীক্ষা বাতিলের প্রয়োজন হলে জিআই সিডিউল অফিসে কল করুন 212-639-5020

আপনার অন্ত্রের প্রস্তুতি নিন।

বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে, সাইট্রেট অব ম্যাগনেসিয়ার ১০-আউন্সের বোতলটি পান করুন। এর জন্য ঘন ঘন আপনার মলত্যাগ এবং ডাইরিয়া (পাতলা পায়খানা) হবে। সাধারণত ৩০ মিনিটের মধ্যেই এটা কাজ করে, তবে ৩ ঘন্টাও লাগতে পারে।

অন্ত্র প্রস্তুত করার পর, আপনারনির্ধারিত আগমনের সময়ের ৪ ঘন্টা আগ পর্যন্ত আপনি স্বচ্ছ তরল পান করতে পারেন।

আপনার প্রক্রিয়াটি শুরুর দিন

আপনার নির্ধারিত আগমনের সময়ের ৪ ঘন্টা আগে থেকে কোনোকিছু খাবেন না বা পান করবেন না। এর মধ্যে রয়েছে পানি, শক্ত চকলেট এবং চুইংগাম।

নিজেকে একটি এনিমা দিন।

আপনার নির্ধারিত আগমনের সময়ের ৪ ঘন্টা পূর্বে এনিমা শুরু করুন। এটা হয়তো খুব ভোরে হতে পারে। নিম্নের ধাপগুলি অনুসরণ করুন।

  1. আপনার মলদ্বারের আশেপাশে ভ্যাসলিন বা A & D মলম ব্যবহার করুন। এটা জ্বালাপোড়া থেকে রক্ষা করে।
  2. আপনার ডান হাঁটু ভাজ করে বুকের কাছে নিয়ে বাম পাশ হয়ে শুয়ে থাকুন।
  3. এনিমার বোতলে সুরক্ষা ক্যাপটি খুলে ফেলুন। ডগাটি আপনার মলদ্বারে প্রবেশ করান।
  4. খালি না হওয়া পর্যন্ত বোতলটি চাপতে থাকুন।
  5. আপনার মলদ্বার থেকে ডগাটি সরিয়ে ফেলুন। বাম পাশ হয়ে শুয়ে থাকুন। পায়খানা না আসা পর্যন্ত তরলটি আপনার মলদ্বারে ধরে রাখুন। এতে সাধারণত ৫ থেকে ১০ মিনিট সময় লাগে।
  6. তরলটি আপনার মলদ্বার থেকে বের করে ফেলতে বাথরুমে যান।

আপনি যদি টয়লেটে কোনো মল দেখতে পান, তবে এনিমার বোতলটি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভর্তি করে উপরের ধাপটি আবার অনুসরণ করুন। যতক্ষণ মল দেখতে পাবেন না ততক্ষণ এনিমা চালিয়ে যেতে থাকুন। এনিমায় ব্যবহৃত তরলের রঙ পরিবর্তন না হলেও সমস্যা নেই।

যে জিনিসগুলি মনে রাখতে হবে

  • আপনার প্রক্রিয়ার দিন সকালে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনাকে যে ওষুধগুলি খেতে বলেছে শুধু সেগুলিই খান। কয়েক চুমুক জল দিয়ে সেগুলি খান।
  • কোনো ধরনের লোশন, ক্রিম, পাউডার, মেকআপ, পারফিউম বা কোলোন ব্যবহার করবেন না।
  • শরীরে ফুটো করে পরা যে কোনো গহনা সহ সমস্ত গহনা খুলে রাখুন।
  • মূল্যবান বস্তু (যেমন - ক্রেডিট কার্ড এবং গহনা) বাড়িতে রেখে যান।
  • আপনি যদি কন্ট্যাক্ট লেন্স পরেন তাহলে তার পরিবর্তে চশমা পরুন।

কী আনতে হবে

  • প্যাচ এবং ক্রিম সহ বাড়িতে আপনি যা যা ওষুধ খান তার একটি তালিকা।
  • আপনার যদি কোনো রেসকিউ ইনহেলার (যেমন- হাঁপানির জন্য আলবুটেরল) থাকে তাহলে সেটি।
  • আপনার চশমার জন্য একটি কেস।
  • আপনার হেলথ কেয়ার প্রক্সি ফরম, যদি আপনার পূরণ করা থাকে।

কোথায় যাবেন

আপনার প্রক্রিয়াটি এই কেন্দ্রগুলির যেকোনো একটিতে হবে:

  • ডেভিড এইচ. কোচ সেন্টার
    530 East 74th Street
    New York, NY 10021
    লিফট দিয়ে 8ম তলায় যান।
  • মেমোরিয়াল হাসপাতাল (MSK-এর মূল হাসপাতাল)-এ এন্ডোস্কোপি স্যুট
    1275 York Avenue (ইস্ট 67তম এবং ইস্ট 68তম স্ট্রিটের মধ্যে)
    নিউ ইর্য়ক, NY 10065
    2য় তলায় যেতে B লিফট ব্যবহার করুন। ডানে বাঁক নিন এবং কাঁচের দরজা ঠেলে এন্ডোস্কোপি/সার্জিক্যাল ডে হাসপাতাল সুইটে ঢুকুন।
  • MSK মনমাউথ
    480 রেডহিল রোড মিডলটাউন
    মিডলটাউন, NJ 07748

সমস্ত MSK অবস্থানে পার্কিং বিষয়ক তথ্য এবং দিকনির্দেশনা পেতে www.msk.org/parking ভিজিট করুন।

কী আশা করতে পারেন

আপনি পৌঁছলে

আপনি পৌঁছে গেলে, আপনাকে আপনার নাম, নামের বানান এবং জন্ম তারিখ অনেকবার বলতে বলা হবে। এটি আপনার নিরাপত্তার জন্য। একই নামের বা অনুরূপ নামের ব্যক্তিবর্গের সেই একই দিনে প্রক্রিয়া থাকতে পারে।

হাসপাতালের গাউন পরিধান করার পর, আপনি আপনার নার্সের সাথে দেখা করবেন। তারা আপনার শিরায় একটি ইন্টারভেনাস (IV) ক্যাথেটার লাগাতে পারে, সাধারণত আপনার হাতে বা বাহুতে। আপনার প্রক্রিয়া চলাকালীন আপনাকে অ্যানেস্থেসিয়া (আপনার ঘুমানোর ওষুধ) দিতে IV ব্যবহার করা হবে। আপনার প্রক্রিয়াটির আগে আপনি IV এর মাধ্যমে তরলও পেতে পারেন।

আপনার প্রক্রিয়ার আগে আপনার ডাক্তারের সাথে আপনি কথা বলবেন। তারা প্রক্রিয়াটি ব্যাখ্যা করবেন এবং আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আপনার প্রক্রিয়াটির সময়

আপনার প্রক্রিয়ার সময় হলে, আপনি প্রক্রিয়া কক্ষে যাবেন এবং পরীক্ষার টেবিলের উপর শোয়ানো হবে। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনার হার্ট, শ্বাসপ্রশ্বাস এবং রক্তচাপ মনিটর করার জন্য সরঞ্জাম সেট আপ করবেন। আপনি আপনার নাকের নিচে অবস্থিত একটি পাতলা নলের মাধ্যমে অক্সিজেন পাবেন।

আপনাকে আপনার IV এর মাধ্যমে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, যা আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। আপনি ঘুমিয়ে গেলে, ডাক্তার আপনার মলদ্বার পরীক্ষা করবেন, এরপর তিনি আপনার মলদ্বারের ভেতরের অংশ ও কোলোনের শেষ অংশ দেখার জন্য একটি নমনীয় স্কোপ ব্যবহার করবেন। প্রয়োজন হলে ডাক্তার আপনার বায়োপসিও করতে পারেন।

আপনার প্রক্রিয়াটির পরে

আপনার নার্স ক্রমাগত আপনার হার্ট, শ্বাসপ্রশ্বাস এবং রক্তচাপ মনিটর করে যাবেন। আপনি পুরোপুরি জেগে ওঠার পরে, আপনার নার্স আপনার IV খুলে দেবেন। আপনি বাড়িতে যাওয়ার আগে আপনার নার্স আপনাকে আপনার ডিসচার্জের নির্দেশাবলী বুঝিয়ে দেবেন।

বাড়িতে

  • পরীক্ষার পর ২৪ ঘন্টা (১ দিন) কোনো ধরনের অ্যালকোহোল জাতীয় পানীয় পান করবেন না।
  • মলত্যাগের সাথে সামান্য রক্ত আসতে পারে। এটা আপনার পরীক্ষার পর ২৪ ঘন্টা পর্যন্ত হতে পারে।

কখন আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীকে ফোন করবেন

আপনার নিম্নলিখিত কোনো সমস্যা হলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীকে ফোন করুন:

  • 101 °ফা (38.3 °সে) বা তার বেশি জ্বর
  • বুক ব্যথা বা শ্বাসকষ্ট (শ্বাস নিতে অসুবিধা হওয়া)
  • আপনার তলপেটে (পেট) গুরুতর ব্যথা, কঠোরতা বা ফোলাভাব
  • 24 ঘণ্টার বেশি সময় ধরে মলদ্বার থেকে রক্তক্ষরণ
  • দুর্বলতা, অজ্ঞান হয়ে যাওয়া অথবা উভয়ই
  • অন্য কোনো প্রশ্ন বা উদ্বেগ

শেষ আপডেট করা হয়েছে

নভেম্বর 24, 2025

Learn about our Health Information Policy.